পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণের বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকনেতাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি উভয় পক্ষের নেতারা।
শ্রমিকদের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ২২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। এর বিপরীতে কারখানা মালিকরা ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছেন। দুই পক্ষের এই ব্যবধানের কারণে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।




